Bengali Tech News AI Apps Smartphone Updates ব ল ড জ ট ল(1)
Digital India & Telecom

করুণ কবিতা: ছোট্ট পাখির ছানাদের না-ফেরা মায়ের মর্মান্তিক কবিতা

Pinterest Telegram WhatsApp

ছোট্টো ক’টা পাখির ছানা
শেখেনি তারা মেলতে ডানা

মা গেছে উড়ে, দূরে কোথাও
আনতে খাবার, শস্যদানা।

খুঁজতে খুঁজতে বেলা কাবার
পেয়েছে মা, খানিক খাবার

পোকা-মাকড়‌ও পেয়েছে কিছু
আর দেরি নয় ফিরবে এবার।

অভুক্ত ছা’রা আছে বাসায়
লালচে আকাশ, তাই খর-পায়

শেষ পোকাটা, ধরতে গিয়ে
ফাঁদের ফাঁসে, জড়িয়ে যায়।

মায়ের তো ফেরা, হলো না ঘরে
পরে, বাচ্চাগুলোও শুকিয়ে মরে।

কবিতা লিখেছেন – সৌরেন্দুশেখর বিশ্বাস

Write A Comment